কেন্দ্রীয় ছাত্রদলের সদস্য ও চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সহ-সভাপতি ফজলুল হক সুমনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকালে সিএমপির ডবলমুরিং থানা পুলিশ নগরীর ঈদগা কাঁচা রাস্তার মাথা (বাদামতলী) থেকে সুমনকে আটক করে থানায় নিয়ে গেছে।
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন সেলিম বিষয়টি নিশ্চিত করলেও বিস্তারিত জানাতে পারেন নি। তিনি জানান আমি থানার বাইরে আছি। শুনেছি ছাত্রদলের একজন নেতা গ্রেফতার আছে।
মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন দিপ্তী পাঠক ডট নিউজকে বলেন, ফজলুল হক সুমন ছাত্রদলের ত্যাগী নেতা। তার বিরোদ্ধে রাজনৈতিক মামলা রয়েছে। এসব মামলায় আদালত থেকে জামিনে থানা সত্বেও পুলিশ তাকে হয়রানীমূলক অাটক করেছে। আমরা তার মুক্তি দাবী করছি।
এদিকে ডবলমুরিং থানার এস আই কায়সার জানান, গোপন খবরের ভিক্তিতে বেলা সাড়ে ৩টার দিকে ছাত্রদল নেতা ফজলুল হক সুমনকে তার পাহাড়তলী বারো কোয়ার্টার এলাকার বাসা থেকে গ্রেফতার করা হয়েছে। সে এতোদিন পালাতক ছিল। তার বিরুদ্ধে কয়েকটি মামলায় গ্রেফতারী পরোয়ানা রয়েছে।
সরকোর বিরোধী আন্দোলন চলাকালে তার বিরুদ্ধে জ্বালাও পোড়াও, গাড়ী ভাঙচুরসহ নাশকতার অভিযোগে ১৪টি মামলা দায়ের হয়। তাকে থানায় জ্ঞিাসাবাদ চলছে।