Tuesday, July 28

সিঁড়ি দিয়ে নামতে গিয়ে পা মচকালো সাকিবের

0
নিজ বাসার সিঁড়ি দিয়ে নামতে গিয়ে পা মচকে গেছে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের। আজ শনিবার পায়ে ব্যান্ডেজ নিয়েই এসেছিলেন কন্ডিশনিং ক্যাম্পে। কিন্তু চোটের কারণে ক্যাম্পে যোগ দেননি। 
এ খবর নিশ্চিত করে বিসিবির মিডিয়া বিভাগ জানিয়েছে, চোটটা পায়ের গোড়ালিতে লেগেছে। ৪৮ ঘণ্টা পরে ব্যান্ডেজ খুলে দেয়া হবে। 
মিডিয়া বিভাগ আরো জানিয়েছে, চোটটা গুরুতর নয়। বিশ্রামেই ঠিক হয়ে যায়। এ জন্য ৫/৬ দিন কন্ডিশনিং ক্যাম্প থেকে দূরেই থাকতে হবে তাকে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.