Tuesday, July 28

ক্রিকেটার আরাফাত সানির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

0

এবার জাতীয় দলের ক্রিকেটার আরাফাত সানির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। ‘যৌতুকের জন্য নির্যাতন’ এমন অভিযোগে দায়ের করা মামলায় আজ রোববার দুপুরে তার বিরুদ্ধে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। মামলাটি আজ চার্জশুনানির জন্য ধার্য ছিল। কিন্তু মামলার আসামি আরাফাত সানী উপস্থিত না থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ঢাকা মহানগর হাকিম জাকির হোসেন টিপু। মামলার এজহারে উল্লেখ করা হয়, গত ১৯ জানুয়ারি সানি বাদীকে চূড়ান্তভাবে জানিয়ে দেন যে ২০ লাখ টাকা যৌতুক ছাড়া তাকে গ্রহণ করা হবে না।
২০ লাখ টাকা যৌতুক চাওয়ার অভিযোগ এনে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার আরাফাত সানির বিরুদ্ধে দায়ের করা মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন ঢাকার একটি আদালত। জানা যায়, আজ এই মামলাটির অভিযোগ গঠনের জন্য দিন ধার্য ছিল। এদিন আরাফাত সানি আদালতে উপস্থিত না হয়ে চিকুনগুনিয়ার আক্রান্ত মর্মে আদালতে তার আইনজীবী সময়ের আবেদন করেন।
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসেন টিপু সময়ের আবেদন নাকচ করে সানির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়না জারি করেন। একই সঙ্গে যৌতুকের অভিযোগে আরাফাত সানির বিরুদ্ধে চার্জ গঠন করেন তিনি। চলতি বছরের ২৩ জানুয়ারি ঢাকার সিএমএম আদালতে যৌতুক নিরোধ আইনের ৪ ধারায় মামলাটি করেন তার স্ত্রী দাবিদার নাসরিন সুলতানা।  
মামলায় উল্লেখ করা হয়, ২০১৪ সালের ৪ ডিসেম্বর ৫ লাখ এক টাকা দেনমোহর ধার্য করে তাদের বিয়ে হয়। বিয়ের পর নাসরিন তার বোনের বাড়িতে সানিকে নিয়ে সংসার শুরু করেন। বিয়ের ৬ মাস পর থেকেই সানি ২০ লাখ টাকা যৌতুকের দাবিতে নাসরিনের উপর নির্যাতন শুরু করেন বলে অভিযোগ করা হয় ওই মামলায়। 

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.