Tuesday, July 28

চট্টগ্রামের সীতাকুণ্ডে পাহাড়ধস: পরিচয় মিলল নিহতদের

0

চট্টগ্রামের সীতাকুণ্ডে জঙ্গল সলিমপুর এলাকায় পাহাড়ধসে ২ নারী ও তিন শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। আজ শুক্রবার ভোর ৪টায় সীতাকুণ্ডের ছলিমপুর ইউনিয়নের জঙ্গল ছলিমপুরের ছিন্নমূল বস্তিতে এ ঘটনাটি ঘটে। উদ্ধার অভিযান চালাতে ঘটনাস্থলে গিয়েছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট।

নিহতেরা হলো, বিবি ফাতেমা (৩০), তাঁর ছেলে ইউনুস (১০), ফাতেমার ননদ রাবেয়া (২৫), রাবেয়ার মেয়ে সামিয়া (৭) ও লামিয়া (২)। ঘটনাস্থল থেকে চারজনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাঁদের মধ্যে একজন আহত। তিনি ফাতেমার স্বামী মো. রফিক।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল ইসলাম ভুইয়ার ভাষ্য, সলিমপুর ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকা জঙ্গল সলিমপুর গ্রামে পাহাড়ধসে তারা নিহত হয়। তিনি জানান, ওই গ্রামের টিলা ও পাহাড়ে ছিন্নমূল লোকজন ঘর বানিয়ে বসবাস করে। সেখানে বিভিন্ন এলাকাকে সমাজ হিসেবে ভাগ করা হয়েছে। ৩ নম্বর সমাজের একটি বাড়িতে এ ঘটনা ঘটে।

ছিন্নমূল বস্তিবাসী সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক কাজী মশিউর রহমান বলেন, অতিবৃষ্টির কারণে গতকাল রাত আটটায় মাইকিং করে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বাসিন্দাদের নামিয়ে আনা হয়। তাদের সমতলে কয়েকটি ঘরবাড়িতে নেওয়া হয়। কিন্তু রাত ১০টার দিকে অনেক পরিবারের সদস্য না জানিয়ে তাদের বসতঘরে চলে যায়।। তিনি আরও বলেন, ধসের সময় পাহাড়ের একটি অংশ রফিকের ঘরে পড়ে।এবং এই মর্মান্তিক দূর্ঘটনা ঘটে।

এর আগেও ১১জুন প্রবল বর্ষণে রাঙামাটিসহ চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় পাহাড় ধসে দেড় শতাধিক মানুষের প্রাণহানি ঘটে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.