Friday, November 13

হজে যেতে পারবেন আজাদ, ওসিকে হাইকোর্টের ক্ষমা

0

ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়ার আজাদ হোসেন ভূঞাকে হজে যাওয়ার সুযোগ দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে জীবিত ওই হজযাত্রীকে পুলিশি প্রতিবেদনে মৃত দেখানোর ঘটনায় আখাউড়া থানার ওসি মোশাররফ হোসেন তরফদারকে ক্ষমা করে রিটের নিষ্পত্তি করেছেন।

আজাদ হোসেন ভূঞার জীবিত থাকার পক্ষে প্রয়োজনীয় কাগজপত্র দাখিলের পর আজ সোমবার ২৪ জুলাই বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.