আরিফুল ইসলাম সুজন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে মোখলেছুর রহমান পচু নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার জোড়গাছ নতুন বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। পচু ওই এলাকার মো. নজির হোসেনের ছেলে।
চিলমারী থানার এস আই শরিফ উদ্দিন শেখ জানান, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পচু মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজা ও ৯০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে পচুকে আসামী করে জেল হাজতে পাঠানো হয়।