Friday, November 20

রবিবার বাংলাদেশ সফরে আসছেন লিসা কার্টিস

0

একদিনের সফরে আগামীকাল রবিবার ঢাকায় আসছেন মার্কিন প্রেসিডেন্টের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ও ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সিনিয়র ডিরেক্টর লিসা কার্টিস। এটিই তার প্রথম বাংলাদেশ সফর।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক, জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহি চৌধুরী, পররাষ্ট্রসচিব এম শহীদুল হকের সঙ্গে লিসার সাক্ষাৎ করার কথা রয়েছে।

তিনি রাজনৈতিকভাবে নিয়োগপ্রাপ্ত প্রেসিডেন্ট ট্রাম্পের অন্যতম কাছের বলে ধারণা করা হয়। মার্কিন নিউজ চ্যানেলগুলোতে হরহামেশাই তাকে দেখা যায়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.