Friday, November 13

মা-মেয়েকে নির্যাতনকারী তুফানসহ তিনজনকে ৭ দিনের রিমান্ডে

0

বগুড়ায় এক ছাত্রী ও তার মাকে নির্যাতন করে মাথা ন্যাড়া করে দেওয়ার ঘটনায় গ্রেফতারকৃত তুফান সরকারসহ তিনজনকে তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রবিবার বিকেলে বগুড়া সদর থানার ওসি এমদাদ হোসেন এই তথ্য নিশ্চিত করেন। এর আগে বেলা সাড়ে ১০টার দিকে মামলার তদন্তকারী কর্মকর্তা ইন্সপেক্টর (অপারেশন) আবুল কালাম আজাদ আদালতে আসামিদের হাজির করে সাতদিনের রিমান্ড আবেদন জানান।

আসামিরা হলেন- বগুড়া শহর শ্রমিক লীগের আহ্বায়ক (বহিষ্কৃত) তুফান সরকার, সহযোগী আলী আজম দিপু ও রুপম হোসেন। আদালতের বিচারক শ্যাম সুন্দর শুনানি গ্রহণ শেষে তিনদিনের রিমান্ডে নেয়ার আদেশ দেন।

এই ঘটনায় এপর্যন্ত গ্রেফতারকৃত মোট চারজনের মধ্যে আসামি আতিকুর রহমান ইতোমধ্যে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেয়। তাই তাকে বাদ দিয়ে বাকি তিনজনকে রিমান্ডে নিল পুলিশ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.