মিলন খান, খোকসা প্রতিনিধিঃ আজ রবিবার(৩০ জুলাই) দুপুরে খোকসা উপজেলায় গোপগ্রামের পূর্ণবাসনকৃত ভিক্ষুক হাসেন আলীকে ক্ষুদ্র ব্যবসার জন্য চুড়ি, মালা, টিপ, পাউডার, পেস্ট, ব্রাশ, চিরুনিসহ বিভিন্ন উপকরণ হস্তান্তর করেন।খোকসা উপজেলা নির্বাহী অফিসার মোছাঃসেলিনা বানু।
উপস্থিত ছিলেন খোকসা উপজেলা চেয়ারম্যান ও কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব সদর উদ্দিন খান। পূর্ণবাসনকৃত ভিক্ষুক হাসেন আলী ও তার স্ত্রী দুজনে এ ব্যবসা পরিচালনা করবেন বলে জানায়।