Thursday, November 19

পূর্ণাঙ্গ রায় না পড়ে মন্তব্য নয় : আইনমন্ত্রী

0

পূর্ণাঙ্গ রায় না পড়ে কোনো মন্তব্য করবেন না বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। আজ মঙ্গলবার বিচারপতি অপসারণ ক্ষমতা সংসদের হাতে ন্যস্ত করে আনা সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণার পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর এ নিয়ে সাংবাদিকরা প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি এ মন্তব্য করেন।

আইনমন্ত্রী বলেন, আমি শুনেছি কিছুক্ষণ আগে সুপ্রিম কোর্টের পূর্ণাঙ্গ রায় নাকি বেরিয়েছে। তো সেই ক্ষেত্রে আমি পূর্ণাঙ্গ রায় এখনো পড়ি নাই। আমি এই রায় পড়ার পড়ে আমার প্রতিক্রিয়া জানাব।

পূর্ণাঙ্গ রায়ে সংবিধানের ১৬ অনুচ্ছেদ অবৈধ ঘোষণার বিষয়ে জানতে চাইলে আনিসুল হক বলেন, আমি পূর্ণাঙ্গ রায় না পড়া পর্যন্ত কোনো মন্তব্য করব না।

উল্লেখ্য, বিচারপতিদের অপসারণসংক্রান্ত সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করে দেওয়া হাইকোর্টের রায় বহাল রেখে মঙ্গলবার সকালে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ হয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.