Wednesday, July 29

আমার বোনের জন্য আমি দোয়া করব : মুশফিক

0

বিরল রোগে আক্রান্ত সাতক্ষীরার শিশু মুক্তামনির হাতে অস্ত্রোপচার শুরু হয়েছে। তার সফল অপারেশন ও সুস্থতা কামনা করে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম বলেছেন, ‘আমি আমার বোনের জন্য দোয়া করব’।

গতকাল শুক্রবার রাতে ঢামেকের বার্ন ইউনিটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেনকে পাঠানো এক ক্ষুদেবার্তায় তিনি এ কথা বলেন।

আজ শনিবার সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে শুরু হওয়া এই অস্ত্রোপচারে অংশ নিয়েছেন বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের প্লাস্টিক সার্জন ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অ্যানেসথেশিয়া বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা।

এর আগে ডা. সামন্ত লাল সেন মুক্তামনির অপারেশনের কথা জানিয়ে মুশফিককে এসএমএস করে দোয়া চান। ওই বার্তায় তিনি জানান, ‘কাল মুক্তামনির প্রথম অস্ত্রোপচার। আমাদের জন্য দোয়া করবেন। ‘ ফিরতি এসএমএস-এ মুশফিক বলেন, ‘ইনশাআল্লাহ, টিভিতে মুক্তামনির অস্ত্রোপচারের খবর দেখেছি। আমি আমার বোনের জন্য দোয়া করব। ‘

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.