জৈন্তাপুরে মাদকের ছড়াছড়ি

0

জৈন্তাপুর ( সিলেট) প্রতিনিধি: সিলেটের সীমান্তবর্তী উপজেলা জৈন্তাপুর এখানকার বিভিন্ন গ্রামে হাত বাড়ালে খুব সহজেই মাদকদ্রব্য মিলছে। মাদক সরবরাহকারী একটি চক্র এই এলাকায় শক্তিশালী হয়ে উঠেছে। ইয়াবা ,ফেনসিডিল ,গাঁজা ,হেরোইন ,প্রভৃতি রকমারি মাদকে ছেড়ে গেছে এখানকার অলিগলি। এসব মাদকদ্রব্যে বেশির ভাগ ক্রেতাই হচ্ছে বেকার যুবক। এখানে গাঁজা বা মদ এখন অনেকটা ভাত-মাছের মতো সহজলভ্য হয়ে গেছে। ছোট থেকে শুরু করে যুবকদের মধ্যে বেশির ভাগ ছেলেই মাদক গ্রহণ করছে। এরা অল্প বয়সেই পথে বসে যাচ্ছে।মাদকের ছড়াছড়ির কারণে ধ্বংস হচ্ছে আমাদের যুব সমাজ। মাদকের অর্থ জোগাড় করতে এরা অনেক সময় চুরি বা ছিনতাইয়ের মতো কাজও করছে। উপজেলা ছাড়া ও মাদক ছড়িয়ে গেছে জৈন্তাপুর উপজেলার একাধিক ইউনিয়নে। হাত বাড়ালেই পাওয়া যাচ্ছে সব ধরনের মাদকদ্রব্য।
জানা গেছে – পুলিশের অভিযান চলাকালিন অবস্থায় অবৈধ্য ব্যসায়িরা আরো সক্রিয় হয়ে উঠছে।
খোঁজ নিয়ে জানা যায়, সিলেটের সীমান্তবর্তী উপজেলা জৈন্তাপুরের নলজুরী ,শ্রীপুর ,আলু বাগান ,আসাম পাড়া, ঘিলাতৈল ,ফুলবাড়ি, গোয়াবাড়ি, ডিবির হাওয়র এলাকা দিয়ে প্রতিদিন ভারতীয় সবজি,(ঝাড়–) রেমার সাথে মাদক সহ ভারতীয় নানা পণ্য আসে এই সকল রাস্তা দিয়ে ।এখানকার অসাধু ব্যবসায়ীরা এসকল পণ্য সিলেট শহর সহ গোটা উপজেলায় ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছে। প্রতিদিন দিন বিকাল হলেই ভারতীয় সবজি (ঝাড়–) রেমা সহ নানা অবৈধ্য পণ্য নিয়ে ট্রাক ভর্তী করে শহরে নিয়ে যায়।এভাবে চলতে থাকলে আমাদের যুবসমাজ ধ্বংস হতে বেশি সময় লাগবে না ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.