ঘাটাইলে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খেয়ে ৭ শিশু অসুস্থ্য

0

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি: ঘাটাইলে ভিটামিন এ ক্যাপসুল খেয়ে ৭ শিশু অসুস্থ্য হয়ে পড়ে। শনিবার ঘাটাইলে কুশারিয়ায় ক্যাম্পেইনে ‘এ’ ক্যাপসল খাওয়ানোর পর তারা অসুস্থ্য হয়ে পড়ে। এরা হচ্ছে মমিন (৩), মিরাজ (৫), মনিনুল (৫), রুপা (৩), নুরি (৫), সামিনুল(৫), নাদিয়া(৫), রিহাম(৫)। এদের মধ্যে কয়েকজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

এ ব্যপারে সন্ধানপুর ইউনিয়নের ওয়ার্ডের স্বাস্থ্য সহকারী জুয়েল বলেন অসুস্থ্য বাচ্ছাদের দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। পরে প্রাথমিক চিকিৎসা নিয়ে তাদেরকে নিজ নিজ বাড়ীতে নিয়ে যায়। জানতে চাইলে উপজেলা ভারপ্রাপ্ত টিএইচএ ডা: আলমগীর কবির বলেন, খালি পেটে অথবা অত্যাধিক গরমের কারণে এ সমস্যা হতে পারে। এতে ভয় বা আতংকিত হওয়ার কোন কারণ নেই।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.