ফের আদালত পরিবর্তনের আবেদন খালেদা জিয়ার

0

ন্যায়বিচার না পাওয়ার আশঙ্কা করে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় ফের আদালত পরিবর্তনের আবেদন করেছেন বিএনিপ চেয়ারপারসন খালেদা জিয়া। তার পক্ষে আইনজীবী জাকির হোসেন ভূইয়া আজ রবিবার সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় এই আবেদন জমা দেন।

এর আগে গত ৮ মার্চ এই মামলাটি বকশীবাজারে স্থাপিত আবু আহমেদ জমাদারের বিশেষ জজ আদালত থেকে ঢাকার সিনিয়র বিশেষ জজ-৩ (ঢাকা মহানগর দায়রা জজ) কামরুল হোসেন মোল্লার আদালতে স্থানান্তরের নির্দেশ দেন হাইকোর্টের একটি বেঞ্চ। একইসঙ্গে মামলাটি ৬০ দিনের মধ্যে নিষ্পত্তিরও আদেশ দেন হাইকোর্ট। তবে ১৪ মে ফের এই মামলাটির আদালত পরিবর্তন করে ড. মো. আখতারুজ্জামানের আদালতে পাঠান হাইকোর্ট। এরপর থেকে সেই আদালতেই বর্তমানে মামলাটি বিচারাধীন রয়েছে।

আবেদনের বিষয়টি নিশ্চিত করে মাহবুব উদ্দিন খোকন বলেন, ‘ন্যায়-বিচার না পাওয়ার আশঙ্কা থেকে আমরা আদালত পরিবর্তনের আবেদন করেছি। জরুরি অবস্থার সময়ে দুদকের দায়ের করা এ মামলা বর্তমানে ঢাকার ৫ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মো. আখতারুজ্জামানের আদালতে বিচারাধীন।

প্রসঙ্গত, জিয়া অরফানেজ ট্রাস্টের অর্থ আত্মসাতের অভিযোগ এনে ২০০৮ সালে খালেদা জিয়া ও তারেক রহমানসহ ছয়জনের বিরুদ্ধে রমনা থানায় আরও একটি মামলা করে দুদক। এই মামলার অন্য আসামিরা হলেন- মাগুরার সাবেক সংসদ সদস্য কাজী সালিমুল হক কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব কামাল উদ্দিন সিদ্দিকী ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.