খোকসা প্রতিনিধিঃ মরন ফাঁদ হিসাবে ক্ষ্যাত কুষ্টিয়া – রাজবাড়ী ঢাকা সড়কে কুষ্টিয়া খোকসা উপজেলার মোড়াগাছা নামক স্থানে আজ বিকালে অবৈধ বালি বহন কারী ট্রাক (কুষ্টিয়া -ট- ১১-২০৫৮) দুঃর্ঘটনায় পল্লী বিদুৎতের পোল ভেঙ্গেগেছে। ৩ গ্রামের লোক রয়েছে বিদুৎ বিহীন। গাড়ী চালক হেলপার এর হাত ভেঙ্গে খোকসা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ভাঙ্গাচুরা রাস্তায় হেলপারদিয়ে অবৈধ বালি উত্তোলন করে বহন করার সময় গাড়ীর গতি নিয়ন্ত্রন করতে না পারায় এ দুঃর্ঘটনা হয়েছে বলে জানিয়েছে স্থানিয়গণ।
এ ঘটনায় স্থানিয় লোকেরা জানতে চাইলে প্রভাবশালী ট্রাক চালক প্রতিনিধিরা তাদের উপর চড়াও হয়। এখনও দুঃর্ঘটনা কবলিত ট্রাক ঘটনাস্থলে পড়ে আছে। বিষয়টি খোকসা থানার ওসি কে জানালে ঘটনা স্থলে পুলিশ পাঠিয়েছে।