সন্ত্রাসী স্টাইলে হুমকি, পূর্বের সূর্য পশ্চিমে উদয় হলেও বিচার করতে দেয়া হবে না

0

সরওয়ার জামান : চকরিয়া উপজেলার বিএমচর ইউনিয়নের মুবিন পাড়া এলাকায় গত পাঁচ দিন আগে নিশি রাতে গাড়ির চাকা চুরিকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এলাকার সৎ ও নম্র স্বভাবের ব্যক্তি মুহাম্মদ ইউনুসের ভ্যান গাড়ি থেকে একই এলাকার আব্দুস সুবহানের ছেলে নুরুল ইসলাম (৪৫) ( বলি নুসালাম) রাতের বেলায় গাড়ি থেকে খুলে দু’টি চাকা নিয়ে যায়। পরের দিন একটি চাকাসহ চোর নুরুল ইসলাম হাতেনাতে ধরা পড়ে।

কিন্তু চোরের পক্ষ তূলনামুলক শক্তিসালী হওয়ায় তার পক্ষে টাকা খেয়ে একটি সিন্ডিকেট তৈরি হয়। সিন্ডিকেট প্রধান সুলাইমান পুত্র সাদেক(৩৭), এলাকার সরদার মরহুম গোলাম সুলতানের পুত্র ইসমাইল (৪৪) চোর নুরুল ইসলামের পুত্র আজিজুল হক, চোরের ভাই মোক্তার ও নুরুল আলমসহ অনেকেই গত রাত বারোটার দিকে ইউনুসকে নির্জনে ডেকে নিয়ে বল প্রয়োগপূর্বক চুরিকৃত চাকা না দিয়ে সমাধানের চেষ্টা চালায়। চাকার মালিক ন্যায় বিচার দাবী করলে সিন্ডিকেট প্রধান সাদেক ইউনুসকে হুমকি দিয়ে বলে যে, পূর্বের সূর্য পশ্চিমে উদয় হলেও জনসম্মুখে বিচার করতে দেয়া হবে না।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। হাজার হাজার মানুষ এই প্রকাশ্য চুরির ফলাফল দেখতে উৎসুক হয়ে আছেন। তবে চোর ও সিন্ডিকেটচক্র মিলে উল্টো চাকার মালিক ইউনুসকে কোনঠাসা করার অপপ্রয়াস চালাচ্ছে।

এদিকে স্থানীয় মেম্বার জুনাইদ বিষয়টি সম্পর্কে শুরু থেকেই অবহিত । বর্তমানে একটি চাকা মেম্বারের আওতায় জমাও রয়েছে মর্মে মেম্বার নিজেই স্বীকার করেছেন। এতদ সত্বেও বিচারের ব্যাপারে যথেষ্ট গড়িমসির অভিযোগ পাওয়া যাচ্ছে। হাতেনাতে চুর ধরা পড়ার পরও বিচার প্রক্রিয়াকে ঢিলেঢালা করার নিমিত্তে এসব কর্মযজ্ঞ চালাচ্ছে বলে স্থানীয় সচেতন মহলের অভিযোগ।
রাতের আধারে সিন্ডিকেটচক্রের বিষয়ে ইউপি সদস্য জুনাইদের সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি অস্বীকার করেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.