আখের ভেতর ১২ লাখ টাকার ইয়াবা

0

আখের ভেতরে করে বিশেষ কৌশলে ইয়াবা পাচারের চেষ্টা করেও সফল হয়নি মাদক পাচারকারীরা। শেষ পর্যন্ত ১২ লাখ টাকা ইয়াবাসহ ধরা পড়েছে ফয়সাল (২০) নামে এক মাদক পাজারকারী।

মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা সোমবার(আগস্ট ৭) রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানাধীন আলকরণ মোড় এলাকা থেকে তাকে আটক করেছে।। এসময় আখের ভেতরে থাকা ১২ লাখ টাকা মূল্যে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটক ফয়সাল কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন হাইকং এলাকার দেলোয়ার হোসেনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্টো অঞ্চলের উপ-পরিচালক শামীম আহমেদ পাঠক ডট নিউজকে জানান, গোপন তথ্যের ভিত্তিতে আলকরণ মোড় এলাকায় ফয়সালকে সন্দেহ হলে তাকে আটক করা হয়। পরে ব্যাপক জিজ্ঞাসাবাদে সে জানায়, তার সাথে থাকা আখের ভেতরে ইয়াবা আছে। পরবর্তীতে আখের ভেতরে বিশেষভাবে লুকানো ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় আটক মাদক পাচারকারীর বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.