সিরিজ বোমা হামলা : টাঙ্গাইলে জেএমবির ১৪ সদস্যের ২০ বছর কারাদণ্ড

0

২০০৫ সালের চাঞ্চল্যকর ১৭ আগস্ট সিরিজ বোমা হামলার ঘটনায় টাঙ্গাইলের একটি আদালত আজ জেএমবি’র ১৪ সদস্যকে ২০ বছর করে সশ্রম কারাদন্ড দিয়েছেন। এছাড়া রায়ে সাজাপ্রাপ্ত প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদন্ডের নির্দেশ দেয়া হয়েছে।

মামলার সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ মঙ্গলবার দুপুরে টাঙ্গাইলের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবুল মনসুর মিয়া এ রায় ঘোষনা করেন।

দন্ডপ্রাপ্তরা হলেন, কাশেম, আব্দুল্লাহ আল মামুন, হাবিবুর রহমান হাবিব, আরমান বিন আজাদ, মির্জা আব্দুল আহাদ, হাবিল, আব্দুল্লাহ হেল বাকি, রুস্তম তারিক, আব্দুল আক্তার, জিয়াউর রহমান, তানভীর, দেলোয়ার হোসেন, ইমন ও শহিদুল। এরমধ্যে ১০জন টাঙ্গাইল জেলহাজতে রয়েছে। বাকি চার আসামী পলাতক।

মামলার সংক্ষিপ্ত বিবরনে জানা যায়, জেএমবি’র সদস্যরা ২০০৫ সালের ১৭ আগস্ট সারাদেশের ন্যায় টাঙ্গাইলের কোর্ট চত্তর, শহীদ জগলু রোড ও বেবীস্ট্যান্ড এলাকায় আতংক সৃষ্টির জন্য একযোগে বোমা বিস্ফোরণ ঘটায়।

এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা হয়। মামলা চলাকালে আসামিদের মধ্যে ৩জন মারা যান।

রাষ্ট্রপক্ষে অ্যাডভোকেট মনিরুল ইসলাম খান এবং আসামি পক্ষে এডভোকেট শামীম চৌধুরী দয়াল ও এডভোকেট নাজিম উদ্দিন মামলাটি পরিচালনা করেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.