Friday, November 13

নজিপুর সরকারি কলেজে বঙ্গবন্ধু স্মৃতি ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত

0

ইখতিয়ার উদ্দীন আজাদ, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পত্নীতলায় নজিপুর সরকারি কলেজে বঙ্গবন্ধু স্মৃতি ফুটবল টুনামেন্ট ফাইনাল খেলায় অনার্স একাদশকে হারিয়ে একাদশ শ্রেণি একাদশ বিজয় লাভ করেছে।

৯ আগস্ট বুধবার বেলা ১০টায় নজিপুর সরকারি কলেজ মাঠে এ খেলায় প্রথমাধের্র পূর্বে ০১-০১ গোলে ড্র হয়। দ্বিতীয়ার্ধে কোন গোল না হওয়ায় খেলা পরবর্তীতে ট্রাইফ্রিকারে পরিণত হয়। এতে একাদশ শ্রেণি একাদশ অনার্স একাদশকে ০১ গোলে পরাজিত করে।
এসময় অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর শামসুল হক, পত্নীতলা উপজেলা আ’লীগের সভাপতি মোঃ ইছাহাক হোসেন, উপজেলা আ’লীগের সিনিয়র সহসভাপতি বাবু নির্মল কুমার ঘোষ, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আব্দুল গাফফার, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, নজিপুর পৌর ছাত্রলীগের সভাপতি ফরহাদ হোসেন, ছাত্রলীগের কলেজ শাখার সভাপতি আরমান আলী নাহিদ ও সাধারণ সম্পাদক মাসুদ রানা, নজিপুর প্রেস ক্লাবের নির্বাহী সদস্য মোঃ মেহেদী হাসান প্রমুখ। খেলা শেষে বিজয়ী দলের মাঝে পুরস্কার ট্রফি তুলে দেন অতিথিরা।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.