Friday, November 13

ফুলবাড়ীতে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালনে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

0

মো. আশরাফুল আলম, ফুলবাড়ী দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় আন্তর্জাতিক আদিবাসী দিবস পালনে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বুধবার আন্তর্জাতিক আদিবাসী দিবস পালনে সভাপতিত্ব করেন ও বক্তব্য রাখেন, ফুলবাড়ী আদিবাসী ইউনিয়ন সমিতি ও আহ্বায়ক,বাংলাদেশ সারি সারনা গাঁওতা।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আন্তর্জাতিক আদিবাসী দিবস উদ্যাপন কমিটির আহবায়ক সমাই মূরমু,সুবাস হেমরম,উলসন কিসকু,পরিমল সরেন, সমাই মুরমু,ফুলবাড়ী উপজেলা আদিবাসী যুবফোরামের সভাপতি শ্রীমান সরেন,ফুলবাড়ী আদিবাসী স্টুডেন্ট ইউনিয়নের সভাপতি রাজেন মার্ডী।

সকাল সাড়ে ৯টায় সুজাপুর মডেল স্কুল মাঠে আদিবাসী আন্তর্জাতিক দিবস পালনে উপজেলার সকল আদিবাসী উপস্থিত হন। সকাল সাড়ে ১০টায় সেখান থেকে এক র‌্যালী নিয়ে ফুলবাড়ী পৌর শহর প্রদক্ষিন করে উপজেলা নির্বাহী অফিসার এর মাধ্যমে ১৩দফা দাবী সমুহ বাস্তবায়নের লক্ষে প্রধান মন্ত্রী বরাবর স্বারক লিপি প্রদান করেন। দুপুর সাড়ে ১২টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিকাল সাড়ে ৪টায় আদিবাসীদের মাঝে পুরুস্কার বিতরন অনুষ্ঠিত হয়।

আদিবাসী দিবস পালনে আয়োজনে ছিলেন, আন্তর্জাতিক আদিবাসী দিবস উদ্যাপন কমিটি, সহযোগিতায় ছিলেন উপজেলা আদিবাসী উন্নয়ন সমিতি, উপজেলা আদিবাসী যুব ফোরম, ফুলবাড়ী আদিবাসী স্টুডেন্ট ইউনিয়ন, রাঙ্গামাটি মার্শাল ক্লাব, তরুন ক্রিড়া সংঘ যুব উন্নয়ন সমিতি লিঃ, আলু ডাঙ্গা আদিবাসী উন্নয়ন ক্লাব, বারাই আদিবাসী সততা ক্লাব ও চৌরাইট সুখী উন্নয়ন ক্লাব।
দিবসটি পালনে আদিবাসীর নারী পুরুষ,স্কুল কলেজ এর ছাত্র ছাত্রী ও সাংবাদিক উপস্থিত ছিলেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.