গাইবান্ধায় আবারও বন্যা, কর্দমাক্ত রাস্তায় যানবাহন চলাচলে ভোগান্তি

0

বিজয় কুমার, গাইবান্ধা থেকেঃ গত ক’দিনের প্রবল বর্ষন ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে গাইবান্ধার সাঘাটা,ফুলছড়ি, গাইবান্ধা সদর ও সুন্দরগঞ্জের বিভিন্ন নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। রবিবার সকালে ফুলছড়ি তিস্তামুখঘাট পয়েন্টে ব্রহ্মপুত্রের পানি বিপদসীমার ২৯ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে পানি উন্নয়ন বোর্ড ও মেরিন বিভাগ সুত্রে জানা গেছে। এতে করে তিস্তা, ব্রহ্মপুত্র ও যমুনার বিস্তৃর্ন চরাঞ্চল সহ নদীতীরবর্তী এলাকা সমূহে দ্বিতীয় বারের মতো বন্যা দেখা দেয়ায় চরের নিম্নাঞ্চলে বসবাসরতদের ঘরবাড়ি, রাস্তা-ঘাট, আমন ফসলসহ বীজতলা ও শবজির ক্ষেত পানিতে তলিয়ে গেছে।

চরের শিক্ষাপ্রতিষ্ঠান গুলোতে শিক্ষার্থী উপস্থিতি অনেকাংশে কমে গেছে। চরে কর্মহীন লোকের সংখ্যা বেড়ে যাওয়ায় চুরি-ডাকাতি সহ অপরাধ প্রবনতা অাশংকাজনক হারে বৃদ্ধি পেয়েছে। এতে করে চরবাসির সঞ্চিত সঞ্চয় গবাদিপ্রানী ও খাদ্যশস্যাদি ডাকাতের হাত থেকে রক্ষার্থে নির্ঘুম রাত জাগা এলাকার ভুক্তভোগি মহলের নিত্যনৈমিত্তিক ব্যাপারে পরিনত হয়েছে। জেলায় মোট চারলক্ষাধিক পরিবার পানিবন্দি হয়ে পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন।

শ্রাবণের শুরু থেকে গোটা আকাশ জুড়ে মেঘের ঘনঘটা দেখা গেলেও গত বৃহস্পতিবার (১২ আগষ্ট) থেকে শুরু হয়ে রবিবার দুপুর পর্যন্ত গুড়িগুড়ি ও টানা ভারি বর্ষনে চারটি উপজেলার বন্যা দুর্গত এলাকা ছাড়া অন্য এলাকাগুলোর কাচা রাস্তা-ঘাট কর্দমাক্তে পরিনত হয়। এতে করে ব্যাটারী চালিত রিক্সা-ভ্যান, অটো রিক্সা, নসিমন- করিমন, মটর ও বাইসাইকেল এবং সি এন জি চালকরা যাত্রী পরিবহনে সীমাহীন দুর্ভোগের শিকার হন। অনেক সময় যাত্রী সাধারনকে ডাবল ভাড়া দিয়ে গন্তব্যে পৌছাতে হচ্ছে।

অতিবৃষ্টির ফলে সাঘাটা-গাইবান্ধা মিনি হাইওয়ে রোডের (প্রশস্ত করন ও সংস্কার কাজ চলমান) উল্যাবাজার হতে এমপির মোড় পর্যন্ত সড়কে অতিমাত্রায় কাদা হওয়ায় সব ধরনের যানবাহন উক্ত এলাকা অতিক্রমকালে কাদায় চাকা দেবে যাওয়ায় ফুলস্প্রিডে পিকআপ টানার ফলে এপর্যন্ত প্রায় অর্ধশত ব্যাটারী চালিত রিক্সা-ভ্যানের কয়েল পুড়ে গেছে। বৈরী আবহাওয়ার কারনে জনসাধারণের ভোগান্তি ক্রমান্বয়ে বেড়েই চলছে। আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে আকাশ ঝরা গুড়িগুড়ি ও ভারী বর্ষন আরও দু- তিনদিন অব্যাহত থাকবে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.