নানুপুর লায়লা-কবির কলেজে জাতীয় শোক দিবস পালিত

0

বাংলাদেশের স্বাধীনতার স্থপতি, প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪২তম শাহাদাৎ বার্ষিকী ও ১৫ আগস্ট মহান জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষ্যে নানুপুর লায়লা-কবির কলেজের শিক্ষক, কর্মকর্তা ও ছাত্র-ছাত্রীদের উদ্যোগে ১৫ আগস্ট কলেজের আলহাজ্ব রফিকুল আনোয়ার স্মৃতি মিলনায়তনে এক আলোচনা সভা, চিত্র প্রদর্শনী ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব ফখরুল আনোয়ার। অধ্যক্ষ আ ন ম সরোয়ার আলমের সভাপতিত্বে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন অধ্যাপক ফোরকান মিয়া, অধ্যাপক পুলক কান্তি রায়, অধ্যাপক ভবরঞ্জন বণিক, অধ্যাপক আহসান আরিফ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলা বিভাগের অধ্যাপক পঙ্কজ দেব অপু।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.