টঙ্গীতে তুলার গুদামে অগ্নিকাণ্ড

0

গাজীপুরের টঙ্গীতে তুলার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বুধবার সকাল ৭টার দিকে টঙ্গীর মিলগেট এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এ বিষয়টি নিশ্চিত করে টঙ্গী ফায়ার সা‌র্ভিসের সিনিয়র স্টেশন অ‌ফিসার মো. আতিকুর রহমান জানান, টঙ্গীর মিলগেট এলাকায় ৪টি ঝুট ও তুলার গুদা‌মে আগুন লা‌গে। আগুনের খবর পে‌য়ে টঙ্গী ফায়ার সার্ভি‌সের ৩টি ইউনিট ঘটনাস্থ‌লে গি‌য়ে প্রায় ঘণ্টাখানেক চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ত‌বে তাৎক্ষ‌ণিক আগুন লাগা, ক্ষ‌তির প‌রিমাণ ও হতাহতের খবর জানা যায়নি।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.