চন্দনাইশে সিএনজি মোটর সাইকেল মুখোমুখি, আহত- ৩

0

নিজস্ব প্রতিনিধি, চন্দনাইশ : চট্টগ্রাম চন্দনাইশে সিএনজি অটোরিকসা ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৩ জন গুরুতর আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় উপজেলার বরকল সড়কের বড়–য়াপাড়া রাস্তার মাথা এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, মোটর সাইকেল ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ হলে মোটর সাইকেল আরোহী উপজেলার কানাইমাদারী এলাকার সুগত বড়–য়ার ছেলে শিবলু বড়–য়া (৩৩), সিএনজি অটোরিকসার যাত্রী উপজেলার পূর্ব জোয়ারার হাছি মিয়ার ছেলে মোহাম্মদ রফিক (৫০) ও চৌধুরীপাড়ার কালু মিয়ার ছেলে মোহাম্মদ সুমন (২২) গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে চন্দনাইশ হাসপাতালে ভর্তি করে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.