এমদাদুল হক, চবি প্রতিনিধি : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ডেমু ট্রেন ধীর গতিতে চলায় চালককে মারধরের চেষ্টা করেছে উত্তেজিত শিক্ষার্থীরা। রোববার (২০ আগস্ট) বিকেল ৪:৪৫ এর দিকে চট্টগ্রাম ষোলশহর রেলস্টেশনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, বেলা ৩ টার ডেমু নির্ধারিত সময়ে বিশ্ববিদ্যালয় থেকে শহরের উদ্দেশ্যে ছেড়ে যায়। এরপর ফতেহাবাদ, চৌধুরী হাট, ক্যান্টেনমেন্ট স্টেশনে বিনা কারণে ২০/২৫ মিনিট দাঁড়িয়ে থাকে এবং ষোলশহর স্টেশনে পৌছাতে ১ ঘন্টা ৪৫ মিনিট সময় লেগে যায়। যদিও অন্যান্য সময় একই স্থান পাড়ি দিতে লাগে প্রায় ৩৫ মিনিট।
ট্রেন ষোলশহর স্টেশনে এসে থামলে ট্রেন থেকে নেমে কিছু শিক্ষার্থী চালককে কেন এতক্ষণ সময় উপরিউক্ত স্টেশন গুলোতে দাঁড়িয়ে রাখলেন জিজ্ঞেস করলে চালক ছাত্রদের উপর ছড়াও হয়ে গেলে একপর্যায়ে ছাত্ররা চালককে মারতে উদ্যত হয়। পরে ঘটনাস্থলে পুলিশ এসে তাদের ক্ষান্ত করে।
ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের মেধাবী ছাত্র মেহেদী হাসান এছাড়াও ডেমুতে অবস্থানরত কিছু শিক্ষার্থী ন্যাশনাল নিউজ২৪ বিডিকে বলেন, ৩ টার ডেমু ট্রেনটা শহরে পৌছাতে প্রতিদিনই ২ ঘন্টা লেগে যায়। এ অবস্থা হলে আমরা বাসায় গিয়ে রেস্ট নিব কখন পড়বই বা কখন??
এদিকে বাংলা বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী হাফসা আজাদ তৃষা বলেন, ভিতরে প্রচুর ভিড় ও জানালাগুলো বন্ধ থাকে,ফলে গরমে অাধামরা হওয়ার অবস্থা ।
এ ব্যাপারে জানতে চাইলে ষোলশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাকির হোসেন বলেন, এ ধরনের কোন ঘটনা ঘটছে বলে আমার জানা নেই।তবে বিষয়টি আমি খতিয়ে দেখব বলে জানিয়েছে বলে বেশ কিছু গণমাধ্যম কর্মীকে,,