ময়মনসিংহে দুইজনকে হত্যা করে খামার থেকে ১০ গরু লুট

0

ময়মনসিংহ সদর উপজেলার গোপালপুর এলাকা থেকে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা, তাদেরকে হত্যা করে ডাকাতরা খামার থেকে ১০টি গরু নিয়ে পালিয়ে যায়।

আজ সোমবার বেলা ১২টার দিকে মরদেহ দুটি উদ্ধার করা হয় বলে জানান জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. নূরে আলম।   খামারের পরিচালক হারুন অর রশিদ বলেন, ইদ্রিস চার মাস আগে সেখানে চাকরি নেন। ডাকাতদের চিনে ফেলায় তাকে হত্যা করা হয়েছে বলে তারা ধারণা করছেন। তিনি বলেন, ডাকাতরা খামারের ১০টি গরু নিয়ে গেছে। এর বাজার দর প্রায় আট লাখ টাকা।

নিহতরা হলেন খামারের নাইট গার্ড ইদ্রিস আলী (৩২) ও  স্থানীয় বাসিন্দা মোজাফ্ফর হোসেন মোজা (৩০)। এদের মধ্যে ইদ্রিসের মরদেহ পুকুর থেকে হাত-পা বাঁধা অবস্থায় পাওয়া যায়। আর মোফাফ্ফরের মাথায় গুরুতর আঘাত রয়েছে। খামারের পাহারাদার আব্দুল হামিদ বলেন, আট-দশ ডাকাতের একটি দল পাহারাদার ইদ্রিসকে খুন করে হাত-পা বেঁধে পাশের পুকুরে লাশ ফেলে দেয়।

আর আমাকে মারধর করে হাত-পা বেঁধে রাখে। এরপর সকালে খামারের কাছের বাগান থেকে স্থানীয় বাসিন্দা মোজাফফরের লাশও উদ্ধার করে এলাকাবাসী।

পুলিশের ধারণা, মোজাফ্ফর দেখে ফেলার তাকে হত্যা করা হতে পারে। কোতোয়ালি মডেল থানার এসআই সাইফুল ইসলাম জানান, রবিবার রাতে উপজেলার পোটামারা গ্রামে আকাশী অ্যাগ্রো নামের একটি খামার থেকে ১০টি গরু ডাকাতির অভিযোগ পাওয়া গেছে। সেখান থেকে উদ্ধার করা হয়েছে খামারের এক পাহারাদার ও স্থানীয় একজনের লাশ। এছাড়া পুলিশ ঘটনাটি তদন্ত করছে বলে জানিয়েছেন থানার ওসি কামরুল ইসলাম।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.