নাগরপুর প্রতিনিধি, টাঙ্গাইল : টাঙ্গাইলের নাগরপুর উপজেলার একাধিক স্থানে ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে জরিমানা করা হয়েছে। জানা যায় সোমবার দুপুর ১২টার সময় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর অধীন অপরাধ দন্ডের বিধান অনুযায়ী উপজেলার ধুবড়িয়া তে-রাস্তা বাজারের রাকিব মিষ্টান্ন ভান্ডারের মালিক আজিজলকে ভোক্তা-অধিকার বিরোধী কার্য ও অপরাধ আইনের ধারা ৩৭, ৪৬ ও ৫১ মোতাবেক তিন হাজার টাকা ও একই বাজারের ছাদিয়া মিষ্টান্ন ভান্ডারের মালিক সেতাবকে ধারা ৪৬ মোতাবেক দুই হাজার টাকা এবং উপজেলার ভাদ্রা বাজারের গোবিন্দ লাল মিষ্টান্ন ভান্ডারের মালিককে পরিমাপে কারচুপির জন্য এক হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় নাগরপুর উপজেলা সেনেটারী কর্মকর্তা নাসরিন আক্তারের উপস্থিতি ও অভিযোগের ভিত্তিতে উক্ত ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষন অধিদপ্তরের টাঙ্গাইল জেলা কার্য্যালয়ের সহকারী পরিচালক শরিফুল ইসলাম।