মোঃ শহিদুল ইসলাম, নওগাঁ : নওগাঁ জেলার ১১টি উপজেলার মধ্যে ১০টি উপজেলার বন্যায় ব্যাপক ক্ষতি হলেও মহাদেব পুর উপজেলার বিস্তীর্ণ মাঠ জুড়ে শোভা পাচ্ছে আউশ ধান।কৃষকেরা এখন ব্যস্ত সময় পার করছে।মাঠে মাঠে সোনালী ধান কাটার আনন্দে কৃষকের মুখে হাসি ফুটেছে।এ উপজেলার মধ্যে দিয়ে বয়ে চলেছে আত্রাই নদী। নদীর বাঁধে ফাটল দেখা দেওয়ায় আলহাজ্ব সেলিম তরফদার এম,পি মহোদয়ের চেষ্টায় এবং এলাকাবাসীর পরিশ্রমের ফলে তা রক্ষা পেয়েছে। এতে উপজেলার মাঠে মাঠে পাকা আউশ ধানের গন্ধে কৃষকের প্রাণে খুশির জোয়ার বইছে।এখন শুধুই পাকা ধান ঘরে তোলার উৎসব চলছে।আকাশ ভাল থাকায় কৃষক তরিঘরি করে পাকা ধান কাটার ব্যস্ততা সময় পার করছে।কামলা কম থাকায় মজুরির দাম দ্বিগুণ হারে বৃদ্ধি পেয়েছে। ঈদকে সামনে রেখে মানুষের ব্যস্ততা কয়েক গুণ বেড়ে গেছে। এবার দাম ভাল থাকায় কৃষক সন্তুষ্ট।কৃষক দবির উদ্দীন জানান,সরকার ধানের দাম বৃদ্ধি করায় আমরা,তা বাজারে বিক্রি করে সঠিক দাম পাচ্ছি।এতে আমরা খুশি,সেই টাকা দিয়ে আমরা ছেলে মেয়েদের লেখা পড়া এবং সংসার খরচ ভালোভাবে চালাতে পারছি।মান অনুযায়ী প্রতিমণ ধানের মূল্য=৭০০-৯০০টাকা পর্যন্ত।এই ছবিটি উপজেলার মনোহর পুর মাঠ থেকে তোলা।