ঠাকুরগাঁওয়ে শিশু সাংবাদিকতা প্রশিক্ষনের সনদপত্র বিতরণ

0

ঠাকুরগাঁও প্রতিনিধি: সমাজে শিশু অধিকার প্রতিষ্ঠা, সচেতনতা বৃদ্ধি এবং শিশুদের নেতৃত্ব বিকাশের মাধ্যমে ক্ষমতায়নের সহায়ক হিসেবে শিশু সাংবাদিকতায় উৎসাহ সৃষ্টির লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে শিশু সাংবাদিকতা বিষয়ে তিন দিনব্যাপী অনুষ্ঠিত প্রশিক্ষণ শেষে মঙ্গলবার প্রশিক্ষণার্থীদের মাঝে আনুষ্ঠানিক ভাবে সনদপত্র বিতরণ করা হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার বিকেলে ঠাকুরগাঁও প্রেসক্লাবের আনিসুল হক মিলনায়তনে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক একেএম মউদুদুল ইসলাম। প্রেসক্লাবের সভাপতি আবু তোরাব মানিক সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, জেলা শিশু বিষযক কর্মকর্ত জবেদ আলী. ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, ঠাকুরগাঁওয়ের এডিপি ম্যানেজার লিওবাট চিসিম ও শিশু সুরক্ষা বিষয়ক কর্মকর্তা মার্টিন সিংহ প্রমূখ।

এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন, স্থানীয় শিশু ফোরামের সভাপতি চৈতী দাস। বক্তাগন শিশুদের সার্বিক জীবনমান উন্নয়ন ও পরিপূর্ণ জীবন গড়ার লক্ষ্যে সমাজে শিশু অধিকার প্রতিষ্ঠা, সচেতনতা বৃদ্ধি এবং শিশুদের নেতৃত্ব বিকাশের মাধ্যমে ক্ষমতায়নে সহায়ক হিসেবে শিশু সাংবাদিকদের কাজ করার আহবান জানান। পরে অংশ গ্রহণকারী প্রশিক্ষণার্থীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। ওর্য়াল্ড ভিশন বাংলাদেশ, ঠাকুরগাঁওয়ের স্পনসরশীপ ম্যানেজমেন্ট প্রজেক্টের আয়োজিত এ কর্মশালায় জেলা এডিপি পরিচালিত শিশু ফোরামের ৩ টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ৩১ জন শিশু সাংবাদিক অংশ নেয়।

 

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.