জাহিদ শিকদার, জেলা প্রতিনিধি (পটুয়াখালী) : পটুয়াখালীর বাউফল পৌরসভার মেয়র ও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ জিয়াউল হক জুয়েল এর মাতা এবং মরহুম ডাঃ নাসির উদ্দিন মিয়া’র সহধর্মীনি মোসাঃ পিয়ারা বেগম (৮০) মঙ্গলবার (২২ আগষ্ট) বিকেল সাড়ে ৩ টার সময় ঢাকাস্থ বসুন্ধরা এ্যাপোলো হসপিটালে বার্ধক্য জনিত কারনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…..রাজিউন)। তিনি মৃত্যুকালে এক ছেলে ও চার মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। বাদ এশা ঢাকার মোহাম্মদপুর জাপান গার্ডেনে প্রথম জানাজা নামায শেষে বুধবার (২৩ আগষ্ট) বেলা ১১টায় বাউফল হাইস্কুল মাঠে দ্বিতীয় জানাযা নামায অনুষ্ঠিত হবে।জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।