Friday, November 20

৪৮ ঘণ্টার মধ্যে হাইড্রলিক হর্ন বন্ধে পদক্ষেপের নির্দেশ

0

রাজধানীতে চলাচলরত যানবাহনে ব্যবহৃত হাইড্রোলিক হর্ন ৪৮ ঘণ্টার মধ্যে বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বুধবার হাইকোর্টের বিচারপতি কাজী রেজা উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে এ আদেশ দেন।

শব্দ দূষণের জন্য দায়ী বিভিন্ন যানবাহনে ব্যবহৃত হাইড্রোলিক হর্ন অপসারণে রিটটি করেন সুপ্রিমকোর্টের আইনজীবী অ্যাডভোকেট মনজিল মোরসেদ।

রিটে বলা হয়, মটরযান অধ্যাদেশ অনুযায়ী যানবাহনে এমন কোনো যন্ত্র ব্যবহার করা যাবে না যা শব্দ দূষণের সৃষ্টি করে। কিন্তু আইন ভঙ্গ করে বিভিন্ন যানবাহনে হাইড্রোলিক হর্ন ব্যবহার করা হচ্ছে। একইসঙ্গে রিটে এসব হর্ন ব্যবহারকারী যানবাহন জব্দের নির্দেশনাও চাওয়া হয়েছিল।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.