ব্রাজিলের ফুটবল তারকা রবার্তো কার্লোসের ৩মাসের কারাদণ্ড

0
আলোচিত ফুটবল তারকা রবার্তো কার্লোসকে তিন মাসের কারদণ্ড দিয়েছেন দেশটির আদালত। সন্তানদের ভরণপোষণের দায়িত্ব পালনে অপারগতার দায়ে রিও ডি জেনিরোর বিচার বিভাগ তাকে এ কারাদণ্ড দেন। খবর টাইমস অব ইন্ডিয়ার।

দেশটির স্থানীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানায়, সাবেক স্ত্রী বারবারা থার্লারের অভিযোগের প্রমাণ পাওয়ায় বিচার বিভাগ ৪৪ বছর বয়সী রবার্তো কার্লোসকে কারাদণ্ডে দণ্ডিত করেন। কার্লোসের সাবেক স্ত্রী বারবারার ঘরে আছে দুই সন্তান। বারবারা সন্তানদের ভরণপোষণের জন্য কার্লোসের কাছে ২০ হাজার ডলার পাবেন বলে অভিযোগ করেন।

অর্থনৈতিক দুরবস্থার কারণে ব্রাজিল তারকা এই অর্থ পরিশোধ করতে পারেননি বলে জানিয়েছেন তার আইনজীবী। তবে বিষয়টি আলোচনা করে সমাধান করা যাবে এবং কার্লোসকে জেলে যেতে হবে না বলে জানিয়েছেন তিনি। বর্তমানে কার্লোস সঙ্গী মারিয়ানা লুকনের সঙ্গে বসবাস করছেন। তাদের ঘরে এসেছে কার্লোসের নবম সন্তান।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.