একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার বাদী ইঞ্জিনিয়ার বদর আজিজ উদ্দিন সন্ত্রাসীদের ছু্রিকাঘাতে গুরুতর আহত হয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার সকালে রাজধানীর শনির আখড়া এলাকায় এ ঘটনা ঘটে। তার আত্মীয়রা জানান, শুক্রবার ভোর ৪টার দিকে ২১ আগস্টের একটি অনুষ্ঠানে যোগ দিতে চাঁদপুরের উদ্দেশ্যে বাসা থেকে বের হন বদর আজিজ।