Thursday, July 30

রাখাইন রাজ্যে রোহিঙ্গা উগ্রবাদীদের আক্রমণে নিহতের সংখ্যা বেড়ে ৩২

0

মিয়ানমারের রাখাইন রাজ্যের কয়েকটি প্রত্যন্ত সীমান্ত পোস্টে শুক্রবার ভোররাতে কথিত রোহিঙ্গা উগ্রবাদীদের আক্রমণে নিরাপত্তা বাহিনীর ১১ সদস্যসহ ৩২ জন নিহত হয়েছে। সেনাবাহিনীর কমান্ডার ইন চিফ বার্তা সংস্থা এএফপি’কে একথা জানান।

কমান্ডার ইন চিফ মিন অং হ্লায়িং ফেসবুকে দেয়া এক বিবৃতিতে বলেন, ‘এক সেনা ও ১০ পুলিশ সদস্য দেশের জন্য প্রাণ দিয়েছেন।’ সংঘর্ষ এখনো চলছে উল্লেখ করে তিনি বলেন, ‘সংঘর্ষে ২১ জন উগ্রবাদী নিহত হয়েছে।’

এর আগে রাজ্য কাউন্সিলর অফিসের এক বিবৃতিতে বলা হয়, শুক্রবার ভোররাতে প্রায় ১৫০ জন জঙ্গি ২৪টি পুলিশ পোস্টে হামলা চালানোর পর পুলিশ পাল্টা গুলি চালায়। এতে পাঁচ পুলিশসহ ১২ জন নিহত হয়। এএফপি।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.