ঢাকা শিক্ষা বোর্ডের সচিব গুলিবিদ্ধ

0

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের (ঢাকা) সচিব শাহেদুল খবির চৌধুরী গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার রাতে ঢাকার গুলশানের হোটেল ওয়েস্টিনের কাছে গুলিবিদ্ধ হন তিনি।

শাহেদুল জানান, গতকাল রাতে হোটেল ওয়েস্টিনে শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের সভা ছিল। সভা শেষে হোটেল থেকে বেরিয়ে সড়কের পাশে অবস্থান করছিলেন তিনি। তার কাছেই পুলিশের কয়েকজন সদস্য কর্তব্যরত ছিলেন। তাদের একজনের শটগান থেকে গুলি বেরিয়ে তার শরীর লাগে।

গুলশান থানার ওসি আবু বকর সিদ্দিক জানান, সচিব শাহেদুল খবির চৌধুরী গুলশান-২ নম্বরে হোটেল ওয়েস্টিনের সামনের ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এই সময় কর্তব্যরত পুলিশ কনস্টেবল ইমরান তার শটগানের গুলি লোড করছিলেন। অসাবধানতাবশত একটি গুলি বের হয়ে সচিবের গায়ে লাগে। আনুমানিক ১০ গজ দূর থেকে এই ঘটনা ঘটে। ঘটনার পরপরই গুলিবিদ্ধ শাহেদুলকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়।

ওসি আরও জানান, ইমরান ৩ মাস আগে পুলিশে কনস্টেবল পদে যোগ দেন। তিনি পাবলিক ওয়ার্ডার ম্যানেজমেন্টে (পিওএম) কর্মরত। ঘটনাটি তদন্তে একটি বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

ওসি আবু বকর সিদ্দিক বলেন, ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.