২৫ আগষ্ট শুক্রবার বঙ্গবন্ধুর আদর্শ এবং দর্শনের বাস্তবায়নের লক্ষে “বঙ্গবন্ধু শিক্ষা ও সংস্কৃতি সংসদ” নামক একটি সংগঠন আত্মপ্রকাশ করলো।
সভায় উপস্থিত সকলের সম্মতিক্রমে একটি প্রাথমিক কমিটি গঠন করা হয়, যা পরবর্তীতে পূর্নাঙ্গ কমিটি রুপে প্রকাশিত হবে। প্রাথমিক কমিটিতে সর্ব- সম্মতিক্রমে যারা নির্বাচিত হয়েছেন, তারা হলেন:- লেখক ও গবেষক: আবুল কালাম আজাদ (সভাপতি), এ্যাডঃ সমীর ভৌমিক (সিনিয়র সহঃ সভাপতি), ইঞ্জিঃ শহিদুল ইসলাম দীনার (সহঃ সভাপতি), কবি ও লেখক: ফকির আনিস শাহ্ (সহঃ সভাপতি), গবেষক ও সমাজকর্মী: শামসুন নাহার আজিজ লীনা (সাধারন সম্পাদক), এ্যাডঃ আব্দুল আওয়াল সুমন (যুগ্ম সাধারন সম্পাদক), মোঃ ইকবাল হোসেন ভূঁইয়া (রাসেল) [যুগ্ম সাধারন সম্পাদক], সাগর দাস (সাংগঠনিক সম্পাদক), মোঃ রওশন জামিল শান্ত (এম.আর.জে শান্ত) (প্রচার সম্পাদক)