চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে আসলাম সমর্থকদের ছুরি মারামারি, আহত ৩

0

চট্টগ্রাম আদালত ভবন প্রাঙ্গণে আসলাম চৌধুরীর সমর্থিত সীতাকুণ্ড বিএনপির দুই পক্ষের মধ্যে ছুরি মারামারির ঘটনা ঘটেছে। এতে ৩জন ছুরিকাঘাতে আহত হয়েছেন। আহতদের দুজনকে হাসপাতালে নেয়া হয়েছে। তারা হলেন- যুবদল নেতা কাজী সালাহ উদ্দিন ও আনিস আকতার টিটু।

প্রত্যক্ষদর্শীরা জানান, কারাবন্ধি বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীকে আজ সোমবার সকালে আদালতে হাজিরা দিতে আনা চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে তার সমর্থিত নেতা কর্মীরা ভীড় করেন।

এ সময় আসলাম চৌধুরীর সাথে মোবাইল ফোনে সেলফি তুলতে নেতাকর্মীরা ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়েন। আসলাম চৌধুরীর সাথে থাকা কোর্ট পুলিশকে হিমশিম খেতে দেখা যায়।

সীতাকুণ্ড ছাত্রদল কর্মী হাসান জানান, দুপুর ১২টার দিকে আদালত থেকে বেরিয়ে পুলিশের নিরাপত্তায় আসলাম ভাইকে কারাগানে নিয়ে যাবার সময় গাড়ীতে তোলার আগে আদালত ভবনের নীচে এ অপ্রীতিকর ঘটনা ঘটেছে। এসময় আসলাম ভাইকে পুলিশ দ্রুত ভ্যানে তুলে কারাগারে নিয়ে যায়। 

বিষয়টি স্বীকার করে সিএমপির অতিরিক্ত উপ কমিশনার (এসি প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী জানান, বলেন, আজ আসলাম চৌধুরীকে একটি মামলায় হাজিরার জন্য নেয়া হয়েছিল। আদালতের কার্যক্রম শেষে প্রিজন ভ্যানে তোলার সময় তার কর্মীরা সেলফি তোলা নিয়ে ধাক্কাধাক্কি থেকে মারামারি শুরু করেন।

এসময় ছুরিকাঘাতে দুজন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ এসে দ্রুত আসলাম চৌধুরীকে কারাগারে পাঠিয়ে দেয়া হয়েছে। আহত ২ জনকে সিএনজি যোগে হাসপাতালে পাঠায় পুলিশ।

এদিকে দলীয় একটি সুত্র জানিয়েছে, দলের কর্মী সভায় কাজী সালাউদ্দিনের স্বেচ্ছাচারিতার প্রতিবাদ এবং আগের দিন রবিবার আদালত প্রাঙ্গণে আসলাম চৌধুরীকে এ ঘটনা জানানোকে কেন্দ্র করে ছুরি মারামারির ঘটনা ঘটেছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.