Tuesday, July 28

ব্যক্তিগত ৫০তম টেস্টে টানা অর্ধশতক তামিমের

0

টাইগারদের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল ব্যক্তিগত ৫০তম টেস্ট ম্যাচটি স্মরণীয় করে রাখছেন ।টেস্টের ফলাফল যাই হোক তামিমের ব্যক্তিগত অর্জন এই টেস্ট থেকে কম নয়।

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রতীক্ষিত টেস্টের ১ম ইনিংসে ঝলমলে অর্ধশতকের পর দ্বিতীয় ইনিংসেও নিজের অর্ধশতক পূরণ করেছেন এই টাইগার ওপেনার।অ্যাস্টন আগারকে চার মেরে তামিম ১০৯ বলে ৫০ রান করেন। এই ইনিংসটি খেলতে তিনি ৬টি চারের মার মেরেছেন।

এর আগে প্রথম ইনিংসে ১৪৪ বলে ৭১ রানের এক দায়িত্বশীল ইনিংস খেলেন। এই টেস্টের আগে তামিমের সেঞ্চুরি আটটি। যা বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ। তামিমের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ২০৬ রানের। এছাড়া অর্ধশতক রয়েছে ২২টি। এদুটিসহ তার অর্ধশতক দাঁড়াল ২৪টি। তামিম ম্যাচসেরা হয়েছেন তিনবার, সিরিজসেরা একবার।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.