বাউফলে অবৈধ স্থাপনা উচ্ছেদ

0

জাহিদ শিকদার, জেলা প্রতিনিধি (পটুয়াখালী) : পটুয়াখালীর বাউফল পৌর শহরের ভিআইপি বাংলোর সামনে সরকারী জায়গায় নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। মঙ্গলবার দুপুরের ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বাউফল উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামানের নেতৃত্বে অবৈধ স্থাপনাটি উচ্ছেদ করা হয়।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, বাউফল পৌর শহরের ভিআইপি ডাকবাংলোর সামনের ইলিশ চত্বরে কাছে আল ইসলাম নামের এক ব্যক্তি একটি সরকারী জায়গা দখল করে সেখানে অবৈধ স্থাপনা নির্মাণ করে দীর্ঘ দিন ধরে কাচা মালের ব্যবসা করে আসছিলেন। এর ফলে ভিআইপি ডাকবাংলোর নিরাপত্তাসহ এলাকার পরিবেশ বিঘিœত হওয়ায় উর্ধতন কর্তপক্ষের নির্দেশ অবৈধ স্থাপনাটি উচ্ছেদ করে সেখানে বৃক্ষ রোপন করা হয়। অবৈধ স্থাপনাটি উচ্ছেদ করায় এলাকার মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.