কাজী মাহদী কবির: চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা শহীদ মেহেদী হাসান বাদল এর ২য় তম মৃত্যু বার্ষিকীতে চট্টগ্রাম মহানগর সেচ্ছা সেবকলীগ এর পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান চট্টগ্রাম মহানগর সেচ্ছা সেবকলীগ এর অন্যতম সংগঠক মোহাম্মদ সালাহ্ উদ্দীন।
চট্টগ্রাম মহানগর যুবলীগ এর পক্ষ খেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা এম, এ মহিউদ্দীন।
তিনি বলেন ২০১৫ সালের পহেলা সেপ্টম্বরে নির্মম ভাবে হত্যা করা হয় মেহেদী হাসান বাদলকে, কিন্তু গত ২ বছরেও আমরা তার হত্যার বিচার পাইনি । আমরা তার সকল হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্ত মূলক শাস্তীর দাবী জানাচ্ছি।

এতে আরো উপস্থিত ছিলেন, ২নং জালালাবাদ ওয়ার্ড যুবলীগ নেতা এমদাদ হোসেন, মো: সোহেল, মো: হেলাল উদ্দীন, সেচ্ছাসেবক লীগ নেতা খোকন, ছাত্রলীগ নেতা আরমান, অন্তর, ইমন, মাহফুজুল ইসলাম (রাসেল) প্রমুখ।