আন্দোলনের ঘোষণা দিয়ে খালেদা জিয়া এখন টেমস নদীর তীরে

0

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, খালেদা জিয়া আন্দোলনের ঘোষণা দিয়ে চলে গেলেন লন্ডনের টেমস নদীর তীরে। বিএনপির আন্দোলনের কথা শুনলে মানুষ বলে এ বছর না ঐ বছর, আন্দোলন হবে কোন বছর? বিএনপির আন্দোলন এখন বেগম খালেদা জিয়ার ব্যানেটি ব্যাগে।

আজ রবিবার সকালে নির্বাচনী এলাকা কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাটে এএইচসি সরকারি উচ্চ বিদ্যালয়ে আয়োজিত ঈদ পুনর্মিলনী ও শিক্ষক সম্মাননা অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।

নির্বাচনে সহায়ক সরকার দেয়ার বিষয়টি নিয়ে ওবায়দুল কাদের বলেন, সহায়ক সরকার সংবিধানেই আছে। শেখ হাসিনার সরকারই আগামী নির্বাচনে সহায়ক সরকার হিসেবে দায়িত্ব পালন করবে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.