কক্সবাজারে পিকনিকের বাস উল্টে নিহত ৩

0
কক্সবাজারের রামুর বাইপাসে সোমবার ভোরে পিকনিকের বাস উল্টে ৩ জন মারা যান। গুরুতর আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দিয়ে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কজনক।
বাসের সামনে লাগানো ব্যানারে লেখা একটি মোবাইল নম্বরে মো. রমিজ নামে এক ব্যক্তির সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, তারা হাটহাজারীর বালুচর থেকে কক্সবাজারে পিকনিকে যাচ্ছিলেন। পথিমধ্যে দুর্ঘটনার কবলে পড়েন।
পুলিশ জানায়, চট্টগ্রামের হাটহাজারী থেকে কক্সবাজারে পিকনিকে যাওয়ার পথে রামুর বাইপাস মোড়ে বাসটি উল্টে যায়। ঘটনাস্থলে ৩জন মারা যান। তারা হলেন- সাইমুম (১৬), এরশাদ (১৮) ও অজ্ঞাত ১ জন। এ সময় আহত হয়েছেন অর্ধ শতাধিক যাত্রী।
খবর পেয়ে কক্সবাজার ফায়ার সার্ভিস কর্মীরা ৩জনের লাশ উদ্ধার করে সদর হাসপাতালে মর্গে নিয়ে যায়। গুরুতর আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দিয়ে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কজনক। রামু হাইওয়ে থানার ওসি মোজাহেদুল ইসলাম এ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.