Tuesday, July 28

সাকিবের বিদায়ের পর মুশফিক-সাব্বিরের লড়াই

0
অধিনায়ক মুশফিকুর রহিম ও সাব্বির রহমানের ব্যাটে চাপ কাটানোর চেষ্টা করছে বাংলাদেশ। দলীয় ১১৭ রানে পঞ্চম ব্যাটসম্যান হিসেবে আউট হন সাকিব আল হাসান। এরপর দুজন জুটি বাঁধেন। এই জুটির হাফসেঞ্চুরি পূর্ণ হয়েছে। খেলার ৭৯ওভার ১বল শেষে বাংলাদেশের সংগ্রহ পাঁচ উইকেটে ২১৭।   
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সোমবার সকালে টস জিতে ব্যাটিংয়ে নেমে অসি স্পিনারদের ঘুর্ণিতেই নাকাল হয় বাংলাদেশ। প্রথম ইনিংসে ১১৭ রানের মধ্যেই বাংলাদেশের শীর্ষ পাঁচ ব্যাটসম্যানকে সাজঘরে পাঠিয়ে দিয়েছেন নাথান লিয়ন ও অ্যাস্টন এগার। নাথান লিয়ন প্রথম চারটি উইকেট নিয়েছিলেন। এবার সাকিবকে আউট করে সেই প্রথম সাফল্য পেলেন এগার।   
মাত্র ২১ রানে তামিম-ইমরুলের উইকেট হারায় বাংলাদেশ। তবে ঢাকা টেস্টে দুই ইনিংসেই হাফসেঞ্চুরি করা তামিম ইকবাল নিজ শহর চট্টগ্রামে সুবিধা করতে পারেননি। দলীয় ১৩ রানে ফিরে যান তামিম (৯)। সৌম্য-মুমিনুল সামনে আগানোর চেষ্টা করলেও লাঞ্চের ঠিক আগ মুহূর্তে এলবিডব্লিউর ফাঁদে পড়ে সৌম্য (৩৩)। আর দলীয় ১১৭ রানে সবশেষ সাকিব আল হাসান (২৪) এগারের বলে উইকেটের পেছনে এগারের হাতে ধরা পড়েন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.