সাভারে সড়ক দুর্ঘটনায় মা-মেয়ে নিহত

0

ঢাকার সাভার উপজেলার লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের সামনে ঢাকা-আরিচা মহাসড়কে রাস্তা পার হওয়ার সময় বাসচাপায় সাথী বেগম (২৮) ও লামিয়া আক্তার (১) নামে মা-মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

নিহত সাথী বেগমের বাড়ি রাজবাড়ীর পাংশা থানায়। স্বামীর সঙ্গে ছাড়াছাড়ির পর তিনি সাভার পৌরসভার গেণ্ডা মহল্লায় ভাড়া বাসায় থেকে দিনমজুরি করতেন। গতকাল সোমবার এ দুর্ঘটনা ঘটে।

সাভার মডেল থানার ওসি মোহসিনুল কাদির জানান, সাথী তার এক বছর বয়সী শিশুমেয়ে লামিয়া আক্তারকে সঙ্গে নিয়ে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি বাস চাপা দিলে দুজনই ঘটনাস্থলে মারা যান। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। বাসটি আটকের চেষ্টা চলছে বলে তিনি জানান।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.