Friday, November 20

অস্ট্রেলিয়া টিম বাসে ঢিল!

0

চট্টগ্রামে অস্ট্রেলিয়ার টিম বাসে ঢিল ছূঁড়া হয়েছে। স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টে প্রথম দিনের খেলা শেষে সোমবার রাতে হোটেলে ফেরার পথে এ ঘটনা ঘটে। এতে বাসের একটি গ্লাস ভাঙলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পরবর্তীতে টিমের আসা-যাওয়ার পথে নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে। এক বিবৃতিতে ক্রিকেট অস্ট্রেলিয়া তথ্য জানিয়েছে।

বাংলাদেশ সফরে নিরাপত্তা নিয়ে অস্ট্রেলিয়ার উদ্বেগের কারণে এর আগে সফর বাতিল করা হয়েছিল। ক্রিকেট অস্ট্রেলিয়ার নিরাপত্তা ব্যবস্থাপক সিন ক্যারোল বলেন, গত রাতে ঢিলের আঘাতে টিম বাসের জানালা ভেঙেছে। তবে কেউ হতাহত হয়নি। দলের নিরাপত্তার দায়িত্বে থাকা ব্যক্তিরা এ বিষয়ে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছেন। বাংলাদেশ কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করবে। বাংলাদেশ কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে টিমের চলার পথে নিরাপত্তা বাড়িয়েছে।

দ্বিতীয় দিনেই নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে। নতুন নিরাপত্তা ব্যবস্থায় সিন ক্যারোল সন্তুষ্ট বলেও জানানো হয়েছে বিবৃতিতে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.