আত্মসমর্পণে রাজি হয়ে আত্মঘাতী বিস্ফোরণ

0

রাজধানীর মিরপুর মাজার রোডের জঙ্গি আস্তানা থেকে অবস্থানরত সন্দেহভাজন জঙ্গিদের দিনভর চেষ্টার পরও আত্মসমর্পণ করানো যায়নি। বাড়িটি ঘিরে রাখার প্রায় ২০ ঘণ্টা পর গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে র‍্যাব জানায়, জঙ্গিরা আত্মসমর্পণে রাজি হয়েছে। এর সোয়া তিন ঘণ্টা পর রাত পৌনে ১০টার দিকে পর পর পাঁচটি বোমার বিস্ফোরণ ও গোলাগুলির শব্দ শোনা গেছে। বোমার বিস্ফোরণে আশপাশের এলাকা কেঁপে ওঠে।।

স্থানীয়রা জানান, রাত ১০টার দিকে পর পর পাঁচটি বোমার বিস্ফোরণ তারা শুনতে পেয়েছেন। র‌্যাবও পাল্টা গুলি ছুড়ছে। ওই বাড়ি থেকে ব্যাপকভাবে ধোঁয়া বের হতে দেখা গেছে।

র‍্যাবের কর্মকর্তাদের ধারণা, বাড়ির ভেতরে থাকা জঙ্গিরা নিজেরা বিস্ফোরণ ঘটিয়ে আত্মঘাতী হয়েছেন। ওই বাড়িতে গৃহকর্তা আবদুল্লাহ, তাঁর দুই স্ত্রী, দুই শিশুসন্তান এবং দুজন সহযোগী অবস্থান করছিলেন। এর মধ্যে আবদুল্লাহ একজন দুর্ধর্ষ জঙ্গি বলে গতকাল সকালে র‍্যাব সাংবাদিকদের জানিয়েছিল।

মঙ্গলবার সন্ধ্যায় র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান জানান, জঙ্গি আব্দুল্লাহ দুই স্ত্রী-পুত্রসহ সঙ্গীদের নিয়ে আত্মসমর্পণের সিদ্ধান্তের কথা জানিয়েছিল।

রাত ৮টার দিকে আত্মসমর্পনের কথা ছিল। কিন্তু তারপরও আত্মসমর্পন করেনি আব্দুল্লা। তার ঘন্টা দুয়েক পর সেখানে কয়েকটি বিস্ফোরনের শব্দ শোনা যায়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.