মিয়ানমার থেকে নৌপথে বাংলাদেশে অনুপ্রবেশের সময় বঙ্গোপসাগরে রোহিঙ্গাদের ১১টি নৌকা ডুবে যাওয়ার ঘটনায় ৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে। গত রাতে মিয়ানমার থেকে নৌপথ দিয়ে অনুপ্রবেশের চেষ্টা করছিল তারা।
এ দুর্ঘটনায় পর আজ বুধবার সকাল পর্যন্ত পাঁচজন রোহিঙ্গার লাশ উদ্ধার করা হয়েছে বলে স্থানীয় ও কোস্টগার্ডের সদস্যরা জানিয়েছেন। অনেকে সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়েছে।