নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুর উত্তর গ্রাম ইউনিয়নে এক প্রতিবন্ধীর ভাতার টাকা আত্বসাতের প্রতিবাদে ইউপি সদস্যের বিরুদ্ধে মানব বন্ধন করেছে এলাকাবাসী । বুধবার দুপুর ১২ টায় স্থানীয় মোল্লাকুড়ি মোড়ে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অভিযোগ করা হয়, উত্তরগ্রাম ইউনিয়নের জান্নাতুল ফেরদৌস নামের এক প্রতিবন্ধীর ৬ মাসের ভাতা টাকা ভূয়া পিতা মাতা সাজিয়ে আত্বসাত করে ইউপি সদস্য ফিরোজ হোসেন। এ ব্যাপারে মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসার সহ বিভিন্ন দফতরে অভিযোগ দেয় প্রতিবন্ধীর বাবা। কিন্ত কোন প্রতিকার না পাওয়ায় স্থানীয় কয়েক শো ব্যাক্তি এ মানববন্ধন করে ।
এসময় উপস্থিত ছিলেন, উত্তরগ্রাম ইউপির ২ নং ওয়র্ডি আওয়ামী লীগের সাধারন সম্পাদক আজম উদ্দীন,রিক্সা- ভ্যান চালক সমিতির সভাপতি ইয়াকুব আলী,সমাজ সেবক নুরুজ্জামান, স্থানীয় সাংবাদিক ইউসুফ আলী সমুনসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।
মানবন্ধনে বক্তারা দোষী ইউপি সদস্যের দ্রুত অপসারন সহ শাস্তি দাবী জানান।