গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধা সদর উপজেলার ৬নং রামচন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম (৪৭) সহ দুজন কে ইয়াবাসহ সেবনের অভিযোগে হাতে নাতে আটক করেছে পুলিশ।এসময় তার কাছ থেকে ৪৫ পিস ইয়াবা জব্দ করা হয়। অপর জন পলাশবাড়ী উপজেলার পবনাপুর ইউনিয়নের বালাবামুনিয়া গ্রামের নজরুল হক প্রধানের ছেলে কাইয়ুম হক প্রধান (৫০)
গতকাল ৬ সেপ্টেম্বর বুধবার রাত সাড়ে ১০টার দিকে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার রওশনবাগ গ্রামের একটি বাড়ি থেকে তাকে আটক করা হয়। গাইবান্ধা সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) রেজিনুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। আটক রফিকুল ইসলাম (৪৭) জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক। তিনি রামচন্দ্রপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের মজিবর রহমানের ছেলে।
পুলিশ জানায়, রফিকুল ইসলাম রওশনবাগ গ্রামের একটি বাড়িতে ইয়াবা সেবন করছিলেন। গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকেসহ আরো একজন আটক করা হয়। এসময় অন্যরা পালিয়ে গেলেও তার সহযোগীকে আটক করে পুলিশ। এসময় রফিকুল ইসলামের কাছে থাকা দেড়শ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গাইবান্ধা সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) রেজিনুর রহমান বলেন, ‘আটক রফিকুল ইসলামের বিরুদ্ধে ইয়াবা সেবনের অভিযোগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পলাশবাড়ী থানায় মামলার প্রক্রিয়া চলছে।
৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে এক প্রেস ব্রিফিংয়ে এ সম্পর্কে বিস্তারিত জানানো হয়।’ রফিকুল ইসলামের সঙ্গে আটক আরেক জন পলাশবাড়ী উপজেলার পবনাপুর ইউনিয়নের বালাবামুনিয়া গ্রামের নজরুল হক প্রধানের ছেলে কাইয়ুম হক প্রধান (৫০)।
উল্লেখ্য, রফিকুল ইসলাম রামচন্দ্রপুর ইউনিয়ন পরিষদের দুই মেয়াদের নির্বাচিত চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক। এছাড়াও তিনি বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।
জেলা পুলিশের চৌকশ পুলিশ অফিসার সহকারি পুলিশ সুপার (সি সার্কেল) রেজিনূর রহমান জানান, এঘটনায় যারা পালিয়েছে তারা ইয়াবা জগতে রাঘব বোয়াল তারা পলাশবাড়ী উপজেলার সদরে বাসিন্দা তাদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যহত আছে।দ্রুত এসব অপরাধিদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।