টাঙ্গাইলে ট্রাক-মাইক্রো সংঘর্ষ, নিহত ৬

0

টাঙ্গাইলে ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে ছয়জন নিহত, আহত হয়েছেন চারজন। তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি। আজ বৃহস্পতিবার বেলা সোয়া ৩টার দিকে বাসাইল উপজেলায় বাসাইল লিংক রোড এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশের মধুপুর (এলেঙ্গা) ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট জাহাঙ্গীর আলম জানান, বাসাইল লিংক রোডের সামনে ঢাকামুখী মাইক্রোবাসের সঙ্গে বঙ্গবন্ধু সেতুমুখী ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের চার যাত্রী নিহত হন। আহত হন উভয় গাড়ির অন্তত ছয়জন।

আহতদের উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালে পাঠানো হলে সেখানে আরও দুইজনের মৃত্যু হয় বলে জানান তিনি।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.